বড়ঞা ও ভরতপুরের মানুষের দুর্দশা! দলের জেলা সভাপতি ও সাংসদের সামনেই বিধায়কদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা দেবাশীষ চ্যাটার্জি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়ঞা বিধানসভায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে ইডি। শুক্রবার গুণানন্দবাটি বটতলা এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারসহ একাধিক জেলা নেতৃত্ব।