সাতসকালে ডাম্পারের পিছনে ধাক্কা মাল বোঝাই পিকআপ ভ্যানের। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপের কেবিনে আটকে মৃত্যু চালকের। গুরুতর জখম খালাসি। সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের শ্যামাপল্লী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। পুলিস জানিয়েছে, মৃতের নাম হবিবুর শেখ(৩৭) ও খালাসির নাম রাহুল শেখ(২৬)। তাঁদের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকায়। পিকআপটি পিঁয়াজের চারা বোঝাই করে আসচ্ছিল। মৃতদেহ রায়গঞ্জ মেডিকেলে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহারের পুলিশ।