তৃণমূল নেতাকে গুলির ঘটনায় যোগ রয়েছে বিজেপির, অবিলম্বে গ্রেফতারের দাবি তৃণমূল জেলা সহ-সভাপতির। উল্লেখ্য গতকাল রাতে দিনহাটার কোয়ালিদহ এলাকায় গুলিবিদ্ধ হন পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। গুলিবিদ্ধ ওই তৃণমূল নেতা বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এপ্রসঙ্গে এদিন তৃণমূলের জেলা সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন ভোট যত সামনে আসবে তত বিজেপি এসব করবে। তার সন্দেহ বিজেপি এসব করেছে। এর আগেও এরকম হয়েছিল।