পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর সম্প্রতি রাজ্য জুড়ে টোটো বা ই-রিক্সার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। বিগত এক দশকে বাংলার শহর থেকে মফঃস্বল বা গ্রামে গণ পরিবহনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে টোটো। রেজিস্ট্রেশন ছাড়া বেলাগাম টোটোর সংখ্যাবৃদ্ধি অনেক ক্ষেত্রেই যানজট ও দুর্ঘটনার কারণ হচ্ছে।