মধ্য হাওড়া বিজয়া সম্মিলনী উদযাপন কমিটির উদ্যোগে হাওড়া বিজয়া নন্দ পার্কে অনুষ্ঠিত হলো বিজয়া মিলন সন্ধ্যা। শনিবার আনুমানিক ৬:৩০ নাগাদ এই বিজয়া মিলন সন্ধ্যা অনুষ্ঠানে সূচনা করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী অরূপ রায় মহাশয় আর এই অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করতে আসেন মুম্বাইয়ের প্রখ্যাত সংগীত শিল্পী সুদেশ ভোঁসলে