বুধবার বেলা ১১ঃ৫০ মিনিট নাগাদ বিধায়ক পিনাকী দাস চৌধুরী কল্যাণপুর ব্লকের অধীন কমলনগর এলাকায় পানীয় জলের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করে। দীর্ঘদিন ধরে কমলনগর এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। সে খবর পেয়ে তিনি সরজমিনে পরিদর্শন করে এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।