কাশীপুর ব্লকের সিমলা–ধানেড়া অঞ্চলের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী মানস শান্তিকারীর পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। অসুস্থ অবস্থায় বাড়িতে থাকা ওই দলীয় কর্মীকে দেখতে আজ রবিবার রাত্রী সাড়ে ৯ টার সময় ধানেড়া গ্রামের তাঁর বাসভবনে পৌঁছান তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাত। সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাত সহ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় ব্যানার্জি, কা