ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এক শিশু সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।আহতদের দ্রুত উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে বুধবার রাত প্রায় আটটা নাগাদ হাসপাতালে এসে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন নদীয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি।