মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ফের পুলিশের বড় সাফল্য। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শিবপুর এলাকায় জুয়ার আসর ভেঙে দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে জুয়া খেলার অভিযোগ উঠছিল। সেই সূত্র ধরে গোপন খবর আসে থানায়। এরপরই বৃহস্পতিবার অভিযানে হাতেনাতে ধরা পড়ে পাঁচজন জুয়াড়ি। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৭০০ টাকা নগদ অর্থ।