আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরো মজুদ করার লক্ষ্যে কোমর বেঁধে নেবে বলেছে বিজেপি, বুধবার বিকেলের পর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় বিজেপি দলীয় কার্যালয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়, এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে, সাংগঠনিক ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌরি সহ একাধিক বিজেপির নেতাকর্মীরা।