সামনেই বিধানসভা নির্বাচন। ফলতো শাসক বিরোধী সব পক্ষই এখন সংগঠন গোছাতে প্রস্তুত। সেইমতো বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ মঙ্গলকোটের এক নম্বর মণ্ডলে বিজেপির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিজেপি নেতা রানাপ্রতাপ গোস্বামী সহ অনান্যরা। জানা গিয়েছে, সাংগঠনিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়।