রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ মতন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুক্রবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই মতন কাটোয়া বড়বাজার চৌরাস্তা মোর এলাকায় সেই কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ, কর্মক্ষেত্র বিভিন্ন বিষয় পরিবর্তনের ডাক দেয় বিজেপি নেতৃত্ব কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট অনিল দত্ত।