স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে।শনিবার সন্ধ্যায় হঠাৎই বাড়ির দোতলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা।খবর দেন দমকলকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও বর্ধমান থানার পুলিশ পৌঁছায়। দমকল ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত হওয়ায় বিভিন্ন অসামাজিক কাজ হয় বাড়িটিতে বলে অভিযোগ স্থানীয়দের।