দুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের কেলেয়াড়া এলাকায় বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী সন্দেহে হেনস্থা ও মারধর করে গুজরাট পুলিশ। পরে এরাজ্যের দেওয়া হেল্প লাইন নাম্বারে ফোন করে থানা থেকে ছাড়া পায়।বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার তিনজন পরিযায়ী শ্রমিক বাড়ী ফেরে৷ আর এতেই স্বস্তিতে পরিবার।