বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ হুগলী জেলার জাঙ্গিপুরের রাধানগরে অনুষ্ঠিত হলো খুশির আলো চ্যাম্পিয়ন কাপ ২০২৫ খুশির আলো ফাউন্ডেশন এর কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ শারারাত আলীর সহযোগিতায়। দ্বিতীয়তম বর্ষে ষোলো দলীয় দুইদিনব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতা জাঁকজমক পূর্নভাবে অনুষ্ঠিত হলো জাঙ্গিপাড়া রাধানগর পঞ্চায়েতে। এদিন রাধানগরের ফুটবল মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।