শালবনীতে পালিত হল বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। আজ বুধবার বিকেল প্রায় চারটে নাগাদ শালবনী উচ্চ বিদ্যালয় এর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যাসাগরের জন্মবার্ষিকীর সন্ধিক্ষণে বিদ্যালয় প্রাঙ্গণে ৯ জন মনীষীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। মূর্তি উন্মোচন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজন করা হয়।