আগামী ১১ জানুয়ারি কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলা পক্ষের তরফে। এই মহাসমাবেশ কে সামনে রেখে আজ শনিবার খড়গপুর শহরে পোস্টারিং করল বাংলা পক্ষ। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ খড়্গপুরের মালঞ্চ এলাকায় বাংলা পক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা শাখা কমিটির উদ্যোগে পোস্টারিং করা হলো। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সন্দীপ সরকার, সুদীপ সরকার,বিশ্বজিৎ দাস,ধনঞ্জয় জানা সহ অন্যান্যরা।