শনিবার বেলা ১১ টায় আলিপুরদুয়ার দুই ব্লকের খাটাজানি ফুটবল খেলার মাঠে তিনদিনের আতশবাজি মেলার শুভ উদ্বোধন করবেন প্রশাসনিক কর্তারা।শুক্রবার রাত ন'টা নাগাদ জোর কদমে চলছে তার প্রচার।জেলা প্রশাসনিক কর্তাদের কাছ থেকে এবার আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকে আতশবাজি স্টল করার জন্য ছয় জন লাইসেন্স পেয়েছেন।মোমবাতি, চরকি, তুবড়ি তারাবাতি সহ বিভিন্ন ধরনের আতর বাজী নিয়ে মেলা শুরু হবে শনিবার বেলা ১১ টা থেকে।তিন দিনব্যাপী চলবে এই মেলা।শুক্রবার রাতে সরকারি ভাবে প্রচার চলছে।