আলিপুরদুয়ার জেলা পুলিশে রদ বদলের তালিকা প্রকাশিত হলো এবার রদ বদলের তালিকায় রয়েছে দুটি থানার ওসিসহ পাঁচটি তিনটি ফাঁড়ির ওসিদের নাম। এমনটাই জানা গেছে প্রশাসনিক সূত্রে মঙ্গলবার রাত সাতটা নাগাদ। মাদারিহাট থানার ওসি অসীম মজুমদারকে পাঠানো হয়েছে শামুকতলা থানায়। শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে কে পাঠানো হয়েছে সোনাপুর পুলিশ ফাঁড়িতে। সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি দেবাশীষ দেব কে বদলি করে পাঠানো হয়েছে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে। জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায়