আজ অর্থাৎ মঙ্গলবার লাভপুরের চৌহাট্টা মহোদরী দু'নম্বর পঞ্চায়েতের ১৫৯ ও ১৫৫ নং বুথের মহিলা তৃণমূল সমর্থকদের নিয়ে জেলা পরিষদের সদস্য কাবেরিকা গুঁই এদিন বিকেলে করলেন বিশেষ বৈঠক। স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে সংশ্লিষ্ট এলাকার মহিলাদের একত্রিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন জেলা পরিষদের সদস্য কাবেরিকা গুঁই। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ এমনটাই জানা গেছে।