কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পূজো দিলেন বন্ধুর খোঁজে প্যারিস থেকে আগত যুবক। উল্লেখ্য কয়েকদিন আগেই কোচবিহার তুফানগঞ্জ এর বাসিন্দা মন্টি নামে এক বন্ধুর খোঁজে আসেন প্যারিস থেকে আসা এক যুবক। প্রথমে তিনি তার বন্ধুর খোঁজ না পেয়ে ফিরে যাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে তার বন্ধুকে খুঁজে পান। এরপরেই গতকাল তিনি বন্ধুর বাড়িতে যান এবং বন্ধুর সাথে সময় কাটান। আজ তিনি বন্ধুর সাথেই আসেন কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে এবং পুজো দেন।