আজ নতুন বছরের প্রথম দিন, সেই সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজ বৃহস্পতিবার বছরের প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো শালবনীতে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সালবনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সালবনির বিষ্ণুপুর অঞ্চলের বাঁশবান্ধি ফুটবল ময়দানে আয়োজিত হলো মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ অন্যান্যরা।