২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি উন্নয়নের পাঁচালী। ১৫ বছরে রাজ্যে তৃণমূল শাসনের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে সাধারন মানুষের সামনে। উন্নয়নের পাঁচালী কর্মসূচি করা হলো করিমপুর ২ ব্লকের নারায়নপুর ১ অঞ্চলে। রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।