জয়নগরের, সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের বাঘমারী ২১৮ নম্বর বুথে সবেদালি মোল্লার বাড়ির পাশে এক কিলোমিটার রাস্তা কংক্রিট ঢালাই উদ্বোধন হলো। শিক্ষক বিধায়ক, বিশ্বনাথ দাসের সহযোগিতায় ,কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লার উদ্যোগে, উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মোনাজাত আলী খান,উপপ্রধান পান্নালাল বৈদ্য ,পঞ্চায়েত সদস্য মোরসেলিম মোল্লা ,আব্দুল্লাহ সরদার এবং এলাকার সাধারণ সম্মানীয় ব্যক্তিবর্গগণ এবং দলের কর্মীগণ।