বগুলায় রেলের সম্পত্তি চুরির অভিযোগে গ্রেফতার মহিলাকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত কিছুদিন আগে রানাঘাট গেদে শাখার বগুলা এলাকায় রেলের সম্পত্তি চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত শুরু করে সেই চুরির সামগ্রী কেনার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করে রানাঘাট আরপিএফ। বৃহস্পতিবার রানাঘাট আরপিএফ ধৃত মহিলাকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।