সম্প্রতি খড়গপুর টাউন থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্থ সারথী পাল। কিছুদিন আগেই খড়গপুর টাউন থানায় দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। এরপর গতকাল বৃহস্পতিবার বেলা প্রায় এগারোটা নাগাদ খড়্গপুরের শাসক দল অর্থাৎ তৃণমূলের জনপ্রতিনিধিরা দেখা করতে এসেছিলেন খড়গপুর, কিন্তু দীর্ঘক্ষণ দেখা করা সম্ভব হয়নি আইসির সাথে। এক প্রকার হতাশা নিয়ে বাড়ি ফিরে যান জনপ্রতিনিধিরা। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে আজ শাসকদলকে কটাক্ষ করেছে জেলা বিজেপি।