তৃণমূলে থেকেও BJP-র BLA 2 তে নাম, পুনরায় তৃনমূলে যোগদান দুর্গানগর এর বাসিন্দা গোপালের। রবিবার রাত আটটা নাগাদ ফের পাথরশনে তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য্য এর হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এই বিষয়ে বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এর বাসিন্দা গোপাল বর্মন জানান বহুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলাম। কিন্তু এস আই আর ঘোষণা হতেই SIR এর জন্য বিজেপি দলের তরফে BLA 2 তে নাম এসেছে তাঁর এমনটাই অভিযোগ।