নলহাটি থানায় মহাসমারোহ ভাইফোঁটা উদযাপন পুলিশকর্মীদের। আজ বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা, সমস্ত রীতি আচার আচরণ মেনে আজ বেলা এগারোটা নাগাদ নলহাটি থানায় পুলিশ কর্মীরা উদযাপন করলেন ভাইফোঁটা, নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলী সহ অন্যান্য আধিকারিকদের কপালে চন্দনের তিলক দিয়ে ফোটা দিলেন নলহাটি থানার কর্মরত মহিলা পুলিশ কর্মীরা। আজকের এই ভাইপোটা উদযাপনের মাধ্যম দিয়ে নলহাটি থানা প্রাঙ্গণ এক পারিবারিক অনুষ্ঠানের রুপ নিয়েছিল।