খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ডে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান অধীনস্ত একাধিক প্রকল্পের কাজ। কোথাও ড্রেন কোথাও রাস্তা, আবেদন জমা পড়েছিল পাড়ায় সমাধান শিবিরে। এই আবেদনের ভিত্তিতেই শুরু হয়েছে কাজ। খড়গপুর পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডে প্রায় ৪৬ হাজার ১২৮ টাকা খরচ করে চলছে পুরোনো ঢালাই রাস্তা মেরামত এবং নতুন ঢালায় রাস্তা তৈরির কাজ। আজ বৃহস্পতিবার বেলা প্রায় চারটা নাগাদ সেই কাজ পরিদর্শন করলেন খড়গপুর পৌরসভার পৌর প্রধান কল্যাণী ঘোষ।