ভোটার তালিকা সংশোধনী বা ‘SIR’ প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বাদুড়িয়ার শিমুলতলা এলাকা। রবিবার দুপুর দুটো নাগাদ মসলন্দপুর-বসিরহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে প্রতিবাদ। বিক্ষোভকারীদের অভিযোগ, শিমুলতলা এলাকায় ৯০০ জন ভোটারের মধ্যে প্রায় ৪৭৫ জনকে বারবার শুনানির (Hearing) নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয়দের দাবি, খেটে খাওয়া সাধারণ মানুষ কাজ ফেলে বারবার শুনানিতে হাজিরা দিতে গিয়ে চ