চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের। বুধবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় কমলপুর,সোনারডাঙ, কাহালপাড়া,পাথরখুনিয়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ১৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,১০ লিটার চোলাই মদ নষ্ট করা হয় ও সাথে নানা ধরনের মদ তৈরির সামগ্রী ও বাজেয়াপ্ত করা হয়।