মৃতের নাম লালবাবু চৌধুরী(৫৪)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে কাঁকড়ডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।