বলরামপুর: পুকুরে মহিষ ধোয়ানোর সময় দড়দা গ্রামে জলে ডুবে মৃত্যু বৃদ্ধের, তদন্তে পুলিশ
গৃহপালিত দুটি মহিষ পুকুরের জলে ধোয়াতে নিয়ে গিয়ে সেই পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনা সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বলরামপুর থানার দড়দা গ্রামে। মৃতের নাম পরিক্ষিত মাহাতো বয়স ৭৬বছর।তদন্তের স্বার্থে দুপুরে তিনটা নাগাদ হাসপাতাল থেকে মরদেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।