পুরুলিয়া দু নম্বর ব্লকের গোলামারা গ্রাম পঞ্চায়েতের জলদুয়ার গ্রামে স্থানীয় প্রাইমারি স্কুলের সামনে একটি নলকূপ খননের কাজে গ্রাম পঞ্চায়েতের স্থানীয় প্রতিনিধির বাধা দেওয়াকে কেন্দ্র করে ছড়ালো সাময়িক উত্তেজনা । অবশেষে আজ রাতে গ্রামবাসীদের একাংশের সহযোগিতায় নলকূপ খননের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার ।