রঘুনাথপুর বিধানসভা এলাকায় মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য SIRপ্রক্রিয়ায় 7নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য সোমবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুরের মহকুমাশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট তথা ERO অমিত কুমার গায়েনের কাছে যান রঘুনাথপুর বিধানসভার বিজেপির নেতৃত্ববৃন্দরা।উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি ললিত আগ্ররবাল ,জি এস মামণি বাউরি,রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্তু তেওয়াড়ী সহ অন্যান্যরা।