ক্যানিং ১: ক্যানিংয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দফতরে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসুচি মৎস্যজীবিদের
মৎস্যজীবীদের উপর নানারকম ভাবে অত্যাচার করছে বনকর্মীরা। মাছ ধরতে গেলে নৌকা, জাল কেঁড়ে নেওয়া হচ্ছে। হাজার হাজার টাকা জরিমানা করা হচ্ছে। এমনকি মাছ ধরার অনুমতি পত্র বিএলসি কেঁড়ে নেওয়ার অভিযোগও রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিরুদ্ধে। আর এসবের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ক্যানিংয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দফতরে স্মারকলিপি জমা দিলেন প্রায় হাজার খানেক মৎস্যজীবী। ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ও ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে চলে কর্মসূচি