কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও তাঁর সখিদের সঙ্গে যমুনার তীরে নৃত্য গীতিতে মাতোয়ারা হয়ে ওঠেন ৷ অন্যদিকে বৈষ্ণব মতে আত্মার সাথে পরমাত্মার মিলন উৎসব রাস উৎসব। এই ভাবে ভাবিত হয়ে খুড়িগড়বাসী প্রায় পাঁচশত বছরের পুরোনো রাধাশ্যামপ্রভুকে কেন্দ্র করে রাস লীলা বা রাস উৎসব পালন করলেন এবছরও।