অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে রানাঘাটেও ভগবান শ্রী রাম ও বজরংবলীর পূজার আয়োজন করলো সনাতনিরা। সূত্রের খবর, 22 শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই দিনটিকে সামনে রেখে রানাঘাটেও আয়োজিত হলো ভগবান রামের পুজো। রানাঘাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে আয়োজিত এই পূজা এই বছর তৃতীয় তম বর্ষে পদার্পন করলো। আর এই উপলক্ষে বৃহস্পতিবার পূজা ও হোম যজ্ঞের পাশাপাশি পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিলি করা হয়।