গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যা নাগাদ ভীমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জাল নোট সহ গ্রেফতার করেছে। ধৃতের নাম দেবব্রত বিশ্বাস। তিনি ভীমপুর এলাকার বিজেপি শক্তি প্রমুখ।রবিবার তোলা হলো কৃষ্ণনগর জেলা আদালতে।পুলিশ সূত্রে জানা গেছে, ভীমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রুপেশ বিশ্বাসের নির্দেশে সাব-ইন্সপেক্টর সাকিল ওয়াহেদুর রহমান সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা ভীমপুর ঝোড়পাড়া এলাকায় অভিযান চালান।