ইফকো ও আইএফএফডিসির যৌথ উদ্যোগে লোয়াডিতে আয়োজিত হল কৃষক সচেতনতা শিবির ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। সোমবার দুপুর থেকে বিকেল আনুমানিক ৫ টা পর্যন্ত চলে এই কর্মসূচি বলে জানা যায়। কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার করা সহ একাধিক বিষয়ে কৃষকদের সচেতন করা হয়। এরপর এলাকার প্রায় ১০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও ওই এলাকার কৃষকদের হাতে তুলে দেওয়া হয় ধানঝাড়া মেশিন সহ একাধিক কৃষি যন্ত্রপাতি।