হাওড়া ডিভিশনের খানা রেলওয়ে জংশনে ইন্টারলকিং কাজের জন্য আগামীকাল ২/১২/২০২৫, মঙ্গলবার থেকে ০৮/১২/২০২৫, সোমবার পর্যন্ত ব্লক নেওয়া হয়েছে। এর ফলে অধিকাংশ ট্রেন বাতিল থাকবে এবং পথ পরিবর্তন করে যাতায়াত করবে। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায় এমনটাই জানা গেছে রেল কর্তৃপক্ষ সূত্রে। যার মধ্যে বেশ কয়েকটি দূরপাল্লা গামি ট্রেন আহমদপুর কাটোয়া রেলপথ দিয়ে যাতায়াত করবে। সেই ট্রেন গুলি রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, হলদিবাড়ি এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস