টাকা নিয়ে নাগরিক পরিচয় পত্র বিলির অভিযোগে গ্রেপ্তার হলেন বান্দোয়ানের এক ব্যাক্তি। সোমবার বান্দোয়ান থানার কুইলাপাল চিরুডি রাস্তার কোনো একটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয় কুকরুডাবর গ্রামের বাসিন্দা বিপিন বিহারি বেসরাকে। অভিযোগ নগদ টাকার বিনিময়ে একটি আদিবাসীদের সংগঠনের নামে নকল পরিচয়পত্র বিতরন করছিলেন তিনি।এই পরিচয়পত্র থাকলে ভারত সরকার প্রদত্ত আর কোন পরিচয়পত্রের প্রয়োজন নেই বলেও দাবী করা হচ্ছিল।