অমাবস্যা উপলক্ষে শুক্রবার মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি এলাকায় বিভিন্ন কালীমন্দিরে ধুমধামের সঙ্গে কালীপুজো অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ শুরু হয় বুলবুলচন্ডির বুড়ি কালী মাতা, রাহু–কেতু কালী ও বুলবুলচন্ডি বাজার সার্বজনীন কালীমন্দিরের পুজো,ঢাক–ঢোলের বাদ্য, পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিধি মেনে পুজো সম্পন্ন হয়। পুজো উপলক্ষে মন্দির চত্বরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পুজো শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়।