SIR সংক্রান্ত বিষয়ে রামগড় অঞ্চলে হল বিজেপির বিশেষ বৈঠক ও BLA দের নিয়ে প্রশিক্ষণ শিবির। সোমবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত বিনপুর ১ ব্লকের লালগড় মন্ডল বিজেপির পক্ষথেকে রামগড় ৯ নম্বর অঞ্চলে এই বিশেষ বৈঠক ও প্রশিক্ষণ শিবিরটির আয়োজন করা হয়। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু SIR. এই সংক্রান্ত বিষয়এবং BLA প্রশিক্ষণ নিয়ে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে