গোসোবা থানার অন্তর্গত কচুখালী গ্রাম পঞ্চায়েতের কচুখালীতে শুক্রবার দিন সন্ধ্যায় ধীরাজ জ্বর নামে এক যুবক যখন বাড়ির কাছে রাস্তায় হাঁটছিল সেই সময় একটি বাইক এসে সজরে তাকে ধাক্কা মারে। রাস্তার পাশে লুটিয়ে পড়ে ওই যুবক। পরিবারের লোকজন আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শুক্রবার গভীর রাতে। বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।