পুরুলিয়া জেলার মানবাজার- ২ নম্বর ব্লকের ছোট কদম গ্রামে গরু খুঁটা চলাকালীন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা,যা সোস্যাল মিডিয়ায় ভাইরাল। শনিবার রাত্রি ৮ টা নাগাদ এই ঘটনা চেখে পড়ে সোস্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে খুঁটিতে বাঁধা একটি গরু আচমকা খুঁটি উপড়ে ফেলায় দিগ্বি দিক ছুটতে শুরু করে। সেই সময় ঘটনাস্থলে গরু খুঁটা দেখার জন্য তখন ভিড় করেছিলেন প্রচুর মানুষ। সৌভাগ্যবশত,গরুর আঘাতে কেউ আহত হননি।