কেতুগ্রাম ২: "আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক কেতুগ্রাম-2 ব্লক অফিসে, উপস্থিত বিধায়ক
রাজ্য সরকারের নয়া কর্মসূচি "আমাদের পাড়া, আমাদের সমাধান” নিয়ে প্রস্তুতি বৈঠক করা হল কেতুগ্রাম-২ ব্লক অফিসে। শুক্রবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ, ব্লকের বিডিও শাশ্বতী দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ অনান্যরা। জানা গিয়েছে,শিবির আয়োজনের নানাবিধ দিক তুলে ধরে এদিন পঞ্চায়েত গুলিকে প্রয়োজনীয় পরামর্শ দেন বিধায়ক।বিধানসভা নির্বাচনের আগে সরকারের এই কর্মসূচি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।