এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। পুলিশ জানায়, " মৃতার নাম চায়না মণ্ডল (২৫)। বাড়ি আড়শাতে। প্রায় চার বছর আগে তাঁর বিয়ে হয়। স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। তাঁদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঘর বন্ধ থাকায় সন্দেহ হয়। পরিবারের উপস্থিতিতে দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে শিরকাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।