বিজেপির চাপে কেউ ভয় পাবেন না, কলকাতায় বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। রবিবার বিকেল পাঁচটা নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ আরো বলেন যে, জাতীয় নির্বাচন কমিশন বিজেপির প্রভাবে যা করছে, যে হঠকারী সিদ্ধান্ত অল্প সময়ে সীমার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপ্রস্তুত পরিকাঠামো নিয়ে যেটা চাপিয়ে দিচ্ছে এবং বিজেপি তার সঙ্গে আতঙ্ক তৈরি করছে, তাতে যমরাজের দপ্তরে পরিণত হয়েছে এই নির্বাচন কমিশন।