অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর যাত্রী পরিষেবায় নিযুক্ত হল নতুন RCF মেমু। বৃহস্পতিবার 31771 আপ রানাঘাট-লালগোলা হয়ে লালগোলা এসেছে। শুক্রবার থেকে 63102 লালগোলা - কোলকাতা (লালগোলা থেকে সময় সকাল 8:35) এবং 63101 কোলকাতা - লালগোলা (কোলকাতা থেকে সময় দুপুর ২:১০) হয়ে চলাচল করবে। তবে লালগোলা লাইনের সমস্ত EMU এর পরিবর্তে টয়লেট যুক্ত মেমু চালু করার দাবি জানিয়েছে যাত্রীরা।